Posts

Showing posts from April, 2022

কালিয়াচকের জোলহা সম্প্রদায়ের বিবাহরীতি

Image
 হাসান উজ জামান আনসারী মাত্র একশো নয়টি গেটের বিষয়। ফারাক্কা ব্যারেজের একশো নয়টি গেট পেরোলেই যেন অন্য পৃথিবী, যেন আম, লিচু, রেশম চাষসহ অন্যান্য চাষাবাদের এক অনন্য বিচরণ ক্ষেত্র। যেন এখানকার মানুষ আরো বেশি, যেমনটা ইংরেজি জানা মানুষেরা বলে থাকেন, ডাউন টু আর্থ। তো সেই মাটির কাছাকাছির মানুষেরা গঙ্গা নদীর পূর্ব প্রান্তে অবস্থিত তাদের একান্ত আপনার এই বাসভূমিকে সোহাগ করে ডাকেন কালিয়াচক নামে। তিনটি ব্লক মিলিয়ে বিশাল এই ভূখণ্ডে বাস করে তথাকথিত স্ট্যান্ডার্ড বাংলা ভাষা ব্যবহারকারী মানুষ সহ আরো চারটি উপভাষা ব্যবহারকারী মানুষ। উপভাষা ব্যবহারের নিরিখে এই এলাকার মানুষকে চারটি সম্প্রদায়ে ভাগ করা যেতে পারে। জোলহা সম্প্রদায়, খোট্টা সম্প্রদায়, শেরশাবাদিয়া সম্প্রদায় ও চাঁই সম্প্রদায়। চাঁই সম্প্রদায় বাদে বাকি তিনটি সম্প্রদায়ের মানুষ বাঙালি মুসলিম। বিশ্বাসে মুসলিম কিন্তু আচারে ব্যবহারে খাবারে পোষাকে ভাষায় এবং ভাবে ষোলো আনায় বাঙালি।   ফারাক্কা ব্যারেজের একশো নয়টি গেট পেরোলেই যেন অন্য পৃথিবী... অখন্ড বাংলার নিরিখে যদি দেখা যায়, বাঙালি মুসলিম মানুষের সংখ্যা কিন্তু নেহাত কম না। তারপরেও বাঙালি ও মু...