Posts

Showing posts from July, 2022

ডিউ

Image
হাসান উজ জামান আনসারী ভিড়। চাইরো ওড়ে ভিড় কইরা খাড়া হইয়া আহে ভিড়। মানুষের ভিড়। রোগীঘারে ভিড়। রোগী লে যাওয়া চাক্কা ওয়ালা গাড়িগালার ভীড়। রোগীরাখে লিয়া খাড়া হইয়া রহা রোগীর গার্জেনঘারে ভিড়। ওয়াহারে হাতে হাতে কাগোজ আর রিপোটের থাইলার ভীড়। আর যেগলা চ্যাংড়ার পুঠ্ঠাতে ইনিসিন গাবিয়াহে ডাকতার, ওয়াহারে কানোনের ভিড়। আত্না ভিড়ের মইধেই যাই নিজেকে চাল্লাক ভাবে ওয়াই ডাক্তার, নাসনিঘারে সাথে ফাট ফাট কইরা বুলছে বাংলাতে। পুছ করছে, "বাহুত দিননে ওষুধ খাইছি ডাকতার কিন্তু কুনু রোকমেই প্যাটের বেদনা কমছে না।" কেহু কেহু ফের সিপ্পাত দেখিয়া নাসনীঘারে সাথে বুলছে ইংলিশে, " দিস ইজ নট দ্য ওয়ে টু ট্রিট আ পেশেন্ট, সিস্টার।" আর যারা নিজেকে মোটাবুদ্ধা ভাবে ওয়ারা খালি বুঝ-না-সুঝ য়্যার কাহে একবার জাইছে আর কোহিছে, "মুত চেক করার জাগাটা কুণ্ঠে আছে জি? নিচ্চের তাল্লাতে খাড়া হইয়াও ফের অন্যঝানার কাহে পুছ করছে  "গ্রাউন্ড ফ্লোরটা কয় তালাতে হে?" আত্তা হাইঝাই এর মইধেই খাড়া হইয়া আহে সাফ্ফুল (সাফ্ফুলের দাদি বেলে দুটা খাসসি জাভাই কইরা ওয়ার নাম রাইখাললো সাইফুল। কিন্তু গাঁওয়ের মানুষের মুখে ভালো...

সামটাহা

Image
জেরোম ক্লাফকা জেরোম অনুবাদ- হাসান উজ জামান আনসারী [জেরোম ক্লাফকা জেরোম (১৮৫৯-১৯২৭) হলেন ইংরেজি সাহিত্যের একজন স্বনামধন্য লেখক ও রম্য রচনারকার। তাঁর শ্রেষ্ঠ রচনা 'থ্রি মেন ইন অ্যা বোট'। 'সামটাহা' গল্পটি 'থ্রি মেন ইন অ্যা বোট' উপন্যাসের একটি অধ্যায়ের কালিয়াচকের ভাষায় অনুবাদ মাত্র।  আর পাঁচটি গ্রামীণ ভাষাগুলোর মতোই হারিয়ে যেতে বসেছে কালিয়াচকের মানুষের মুখের ভাষাটিও। এই অনুবাদের মাধ্যমে কালিয়াচকের ভাষাটিকে যথা সম্ভব অবিকৃত রেখে ধরে রাখার চেষ্টা করা হয়েছে। ] হামি কহিনু, হামি সামটাবো। হামার নিজের গোছাহা- সামটাহার উপ্রে হামি নিজেই গর্ভ করি। পিরথিবীতে যাত্তা মানুষ বাঁইচা আহে, হামার মনে হয় গোছাহা-সামটাহাই হইল এমন একটা কাম যেটা হামি অন্য সভারুরনে বেশি পাসিন কইরা করতে পারি (এগলা ভাইবাই হামি কুনু কুনু সোময় অবাক হোয়্যা যায় যে এরোখম বাহুত কামই আহে যেগলা হামি সভারুরনে বেশি জানি)। জর্জ আর হ্যারিসখে গোছিয়া বুঝাইনু আর কইহা দিনু কী ব্যাগ সামটাহার পুরা ভার হামার উপ্রে ছাইড়া দিয়া দেখুক কাত্তা পাসিন গুছাই হামি। হামি কহার সাথে সাথেই রাজি হইয়াললো ওয়ারা দু'ঝানা। মুখ দেখা মনে হইছে প্...