Posts

Showing posts from January, 2024

কবি আকমাল

Image
  সহজ জীবনের কাছে বারবার ফিরে যান কবি। ফিরে গিয়ে খোঁজার চেষ্টা করেন জটিল জীবনের গূঢ় তত্ত্বগুলি। বোঝার চেষ্টা করেন মানব জীবন আসলে কী? এবং কেন? সমাজ সাধারণের মাঝে উপস্থিত জটিল সমীকরণগুলির সহজ সমাধান খোঁজারও চেষ্টা করে কবি মন। আত্ম আবিষ্কারে মোশগুল কবিমন বোঝার চেষ্টা করেন, জীবনের বাইরে যে আর এক জীবন, ভাবনার জীবন, মননের জীবন, আত্ম-আবিষ্কারের জীবন, সে জীবন অনেক উন্নত, সে যাপন অনেক সহজ, নির্ভেজাল ও ত্রুটি মুক্ত। কবি মুহাম্মদ আকমাল হোসেন সেই নির্ভেজাল যাপন যাত্রার একনিষ্ঠ যাত্রীক। মনন ও মেধাকে সম্বল করে সন্তর্পণে পা ফেলে এগিয়ে চলেছেন তিনি। শুধু যাত্রা পথে কুড়িয়ে নিচ্ছেন আত্ম মন্থনের রসদ। মা রাবিয়া বিবি, বাবা মুহাম্মদ বেলাল হোসেনের সুযোগ্য সন্তান আকমালের জন্ম ১৯৮১ সালের দোসরা (২) জানুয়ারি মালদা জেলার সুজাপুরের ব্রমত্তর গ্রামে। আমের গ্রাম, রেশমের গ্রাম সুজাপুরে আধ্যাত্মিক ও সাহিত্য চর্চার পরিবেশ ছিল বরাবরের মত। মক্তবে, মসজিদে যেমন চলতো ধর্ম শিক্ষার জোর, তেমনই গ্রামে বসত গায়েন গানের আসর। কথার পিঠে কথা চাপিয়ে, সুরের উপর সুর আরোপ করে বানানো হত গান। সেই গানে থাকত জীবনের কথা, সহজ যাপনের ক...