বোধের সকল স্তর ছুঁয়ে যায় কবি মুহা. আকমাল হোসেনের কবিতা
হাসান উজ জামান আনসারী সহজ শব্দে বাঁচেন কবি মুহা. আকমাল হোসেন। গ্রামীন ইমেজ আর প্রান্তিক জীবন বোধের গাছ আঁকেন তিনি তার কবিতায়। সেই গাছ ডালপালা ছড়িয়ে ছায়া করে রাখে তার কবিতাকে। কবিতা লিখছেন তিন দশক ধরে। সময় আর আত্ম উপলব্ধির ঢেউ বারবার ভেঙে দিয়ে যায় তার নিজস্ব লেখার ছক। শব্দ ব্যবহারের ক্ষেত্রেও যথেষ্ট মুন্সিয়ানার পরিচয় দিয়ে থাকেন তিনি। প্রমিত বাংলা শব্দের পাশাপাশি স্থানীয় শব্দের সংমিশ্রণে এক নতুন শব্দলঙ্কার তৈরি করার দক্ষতাও অর্জন করেছেন তিনি। ফলে তার কবিতা খুব সহজেই ছুঁয়ে যায় বোধের সকল স্তর। পেশায় শিক্ষক কবি আকমাল ছাত্র পড়ানোর ফাঁকে ফাঁকেই লিখে ফেলেন কবিতা। তারপর সেই কবিতা মনের মত হলেই পাঠিয়ে দেন দেশ-বিদেশের বিভিন্ন পত্র পত্রিকায়। এপার বাংলা ও ওপার বাংলা মিলিয়ে প্রায় দুই শতাধিক পত্রিকায় নিয়মিত ছাপা হয় তাঁর লেখা। তার লেখা কবিতা ছাপা হয়েছে ঐতিহ্যবাহী সাহিত্য পত্রিকা দেশ-এও। সহজ কথা সহজ ভাবে বলা কঠিন। কবি আকমাল তাঁর কবিতা রচনার মাধ্যমে সেই কঠিন কাজই করছেন নিরলস ভাবে। দেশ-কাল-রাজনীতির জটিল সমীকরণ সহজ অক্ষরে তুলে রাখেন তিনি। আজীবনই মেহনতি মানুষের কাছাকাছি থেকেছেন কবি ...