আকমালের কবিতা: ইসলামিক মূল্যবোধের দিকে এক উদার যাত্রা
বয়স বাড়লে জীবন বিষয়ক মানুষের ধারণা বদলায়। বদলায় আত্ম যাপনের এক আপাত সংজ্ঞা। অনন্ত মহাজাগতিক কর্মকান্ডের ভিড়ে মানুষ নিতান্তই একা। তার বিবেকের কাছে কেউ যেন এসে ভীড় করতে পারে না। বরং তার বিবেক তরী এ ঘাট থেকে সে ঘাটে অভিজ্ঞতা ফেরি করে করে বেড়ায়। নিজের অভিজ্ঞতা ফেরি করার বিনিমিয়ে কুড়িয়ে নেয় অন্যের অভিজ্ঞতা এবং দেয়া নেয়ার এই পর্যায়ক্রমিক প্রক্রিয়ায় সে নিজেকে সমৃদ্ধ করে। তৈরি করে বাঁচার জন্য এক নিজস্ব মূল্যবোধ । ধর্মীয় মূল্যবোধ বা মতবাদগত মূল্যবোধ মানুষের সেই নিজস্ব মূল্যবোধ তৈরিতে সাহায্য করে যা ব্যবহার করে মানুষ জীবনর পথে করে নেয় ঠিক , ভুলের বাদ বিচার। কবি মুহা আকমাল হোসেন একজন প্র্যাকটিসিং মুসলিম। আচার-আচরনে মুসলিম। আর তার সেই ইসলামিক মনোভাবাপন্ন মানসিকতা দারুণ ভাবে ফুটে ওঠে তার আধ্যাত্মিক কবিতা গুলোতে । আত্মার কথা বলেছেন তিনি। বলেছেন আত্মকথা। বলেছেন আত্ম পরিশ্রুতকরণের কথা। আধ্যাত্মিকতার এক এবং একমাত্র সিদ্ধান্ত আত্ম-আত্মার আত্মীয় হওয়া। সেই আত্মীয় হওয়ার কথা ধর্ম য...