Posts

Showing posts from October, 2022

চুপ কথা

Image
                                                                  চুপ কথা সকাল আটটার বাসটা ধরব। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি একা। কিছুক্ষণ অপেক্ষা করতেই এক চোখ কানা বাসটা এসে থামল স্টপেজে। উঠলাম তাতে। অফিস টাইমের প্রায় দুই ঘন্টা আগের বাস, প্রতিদিনের মতো আজও প্রায় ফাঁকা। পরিচিত একজনের হাতছানিতে তার পাশের সিটে রাখা রুমাল তুলে বসলাম তাতে। কুশল বিনিময় ছাড়া অভ্যাস মত কথা বাড়ালাম না বেশি। সেও কি একটা বলার চেষ্টা করে থমকে গেল যেন। গায়ে পড়ে জিজ্ঞাসা করা আমারও ধাতে সয় না। তাই তিনি কোথায় থাকেন, না থাকেন সে বিষয়ে কথা বাড়ায়নি কখনও। এমন কি জানতেই চাইনি, "আমার জন্য জায়গা রাখেন প্রতিদিন কেন?" তবে তার বিচলিত মুখের ভাব লক্ষ্য করেছি প্রতিদিন। কোথা থেকে আসে জানি না। কোথায় যায় তাও জানতে চাইনি। তবে বুঝতে পারি, আমি তার পরে উঠি আর আগে নেমে পড়ি। বছর শেষের শীতটা ক্রমশ জড়িয়ে ধরছে গায়ে। মাঙ্কি টুপি থেকে মোজা, কোনোটাই বাক্স ঠাসা হয়ে নেই। সবই শোভা পাচ্ছে ...